Friday, April 17, 2026
  • Login
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
No Result
View All Result
Home কবিতা

কবিতা।। সিদ্ধার্থ অভিজিৎ

Chatal by Chatal
April 13, 2026
in কবিতা
A A
0
কবিতা।। সিদ্ধার্থ অভিজিৎ

১.
বহতা নদীর গান

তোমার সিঁথিতে বজ্রের ঝলক দেওয়া রঙ্গিন অভ্যাস—
অভ্যস্ততার দেয়াল খসে পড়লেই
সনাতন আকাশ কিংবা নদীর সমতা;
পাখিদের বাসা থেকে চুরি যাওয়া ছানা
ডাকছে করতলে— শোনো

কবিতার মলাটে কিছু অপ্রকাশ— কিছু রাখ ঢাক—
সশঙ্কিত প্রেম নিবেদনের মতো এলোমেলো উচ্চারণ;
জেনো রাখো, অশ্বত্থের ঝুরি ধরে দোল খেতে শেখা
আমি
ঝুলে আছি পাখির ডানায়,
আর আমজনতার ভিড়ে কেবল তোমাকেই লিখে যাই।

 

২.
ভাঁটিফুল

ছড়িয়ে থাকা ভাঁটিফুলে কয়েকটি পোকা
এসে বসেছে— যাদের নাড়ি নক্ষত্র কিছুই
আমার জানা নেই; জীবনানন্দ কী জানত!

জীবনে আনন্দ থাকলে মরা গোলাপের বারুদে
তোমাকে দেখি— লাবণ্য দাশেও দেখি অতি বেশি

সব ডায়েরির ভাঁজে ভাঁটিফুল থাকে না।

 

৩.
ধুতরা ফুল

ধুতরা ফুলের মতো নিদারুণ অবহেলায়
ফুটে আছে অজস্র প্রেমফুল—

কেউ সকাল সন্ধ্যায় জল দেয় না,
নিড়ানি বুলায় না,
সারের বালাই নেই,
নেই কোনো মালি-পুরুষের সহৃদ স্পর্শ—
তবু ফুটে থাকে ফুল
রোজ রোজ ভোরে।

 

সিদ্ধার্থ অভিজিৎ-কবি। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া’র বাংলা বিভাগের শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ: হেমলকে চুম্বন(২০২১), পৌষালি ঘড়ির পোস্টমোর্টেম (২০২১)।
Tags: কবিতাচাতালসিদ্ধার্থ অভিজিৎ
Previous Post

কবিতা।। সজল অনিরূদ্ধ

Next Post

কবিতা।। শিশির রাজন

Chatal

Chatal

Next Post
কবিতা।। শিশির রাজন

কবিতা।। শিশির রাজন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
বাংলামটর, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: [email protected]

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In