Sunday, July 12, 2026
  • Login
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
No Result
View All Result
Home কবিতা

কবিতা।। অথই নীড়

Chatal by Chatal
July 12, 2026
in কবিতা
A A
0
কবিতা।। অথই নীড়

এক.

 

ঝুম বৃষ্টি এলে পায়েল হারানো দিন পিছুডাকে।

শিউলি ছায়ায় পড়ে থাকে মন।

ভিজে যায় পুরোনো গল্পের খাতা।

 

আমার পুত্র আমাকে নতুন করে ভোর দেখায়।

যে দেখার চোখ আমার কোনো কালেই ছিলো না।

আমরা প্রতিদিন নদীর গল্প বলি, বলি বাবুই পাখির সংসারের সুখ আমাদের হোক।

পুত্র আমাকে ফুলের দেশে নিয়ে যাবে। পাহাড়ের মতো সবুজ হবো আমরা।

 

পালকের ভিড়ে আমি দুহাত জড়িয়ে থাকি।

যে একটু একটু করে পৃথিবী দেখছে তাকে সহজ হতে বলি।

পুত্র তার গন্ধরাজ হাসিতে রোজ আমাকে ভোর দেখায়…

 

 

দুই.

 

পৃথিবীতে সন্ধ্যা নামে, ভোর নামে।

আমরা যে যার ভূগোলে দিন রাতের গল্প লিখি।

ফানুস উড়ানো রাতে আমরা পালকের মতো উড়ি।

জীবনের সম্মোহন আমাদের মায়ায় আটকে দিচ্ছে।

 

জানো পৃথিবী-

আমরা প্রতিদিন সংসার সংসার খেলি।

আমরা প্রতিদিন সবুজের চাষ করি।

 

 

তিন.

 

কাল সারারাত বৃষ্টি হয়েছে। সকালের চিলতে রোদ আর নরম মাটি সকালটাকেও নরম করে তুলেছে।

আম গাছের শরীর বেয়ে অজস্র পরগাছা নামছে। বৃষ্টির জলে ভিজে আছে শ্যাওলা জমা গাছের বুক।

 

বাবার বাগানে সকাল হতেই কতো কতো ঘুঘুপাখি যে  জড়ো হয়। তাদের গানে শীতল হয়ে ওঠে সকাল।

সেই সাথে কোকিল আর ইষ্টিকুটুম পাখি থেকে থেকে ডেকে যায়।

কাঁঠাল গুলো অকালে ঝরে যাচ্ছে। ঝরে যাচ্ছে শিশু বয়সের আম আর লিচু।

ক্রমে শূন্য হতে থাকা বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় এই শূন্যতার কোনো শেষ নেই।

চারপাশ জুড়ে এমন গিলতে আসা শূন্যতাকে ভয় লাগে আমার।

আঙুলের রেখায় আমি দিনের হিসেব করি। সিঁদুররঙা আম গাছের ছায়ায় নিজেকে চিনতে ভুল হয়…

 

 

অথই নীড়-কবি। প্রকাশিত বই-নিঃসঙ্গ রাতের ঝিনুক।
Tags: অথই নীড়কবিতাচাতাল
Previous Post

কবিতা।। ম্যাকলিন চাকমা

Chatal

Chatal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
বাংলামটর, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: [email protected]

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In