Tuesday, May 5, 2026
  • Login
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
No Result
View All Result
Home কবিতা

কবিতা।। তিথি আফরোজ

Chatal by Chatal
May 4, 2026
in কবিতা
A A
0
কবিতা।। তিথি আফরোজ

ঘন প্রেম

 

তোমাকে দেখার পরে মহা পৃথিবী

পিঁপড়ের পাখনায় ওড়ে;

তুমি তুমি রবে জগতের সকল কথাগুলো

চায়ের লিকার ভ্রমে উচ্ছিষ্ট।

 

কাঠবিড়ালির লেজের উচ্ছ্বাস আমের

মুকুলের সাথে হাসলেই যুগল কবুতর

আমাদের চোখে চোখ ছোঁয়ার গল্প বলে।

গল্পের ঝুড়ি নিয়ে মেহগনির

কুঁড়ি নতুন পাতাদের সংসারে কতো কতো

জীবনী দরকার তার ফিরিস্তি

বাতাসে লিখে দেয়।

 

যারা মহা পৃথিবী দেখছো, একটা

অলিক স্বপ্ন ভেবে ফেলে এসো সুরে।

সুরে সুর বান্ধা ছাড়া আলো হাওয়া

পান- আহার বেসুরো। যাপনে আত্মা

আত্মায় ছোঁয়া ছাড়া কীসে এত

দরকারি জীবন!

 

ছুঁই চোখে চোখ, মনে মন, তোমাতে

আমি আমাতে তুমি;

ছোঁয়ার পরে মহাকাশ তোমার বুকের ঘন প্রেম…

 

মন

 

ওহ মন, তরঙ্গের ওপর ভেসে থাকে,

যেন এক ফোঁটা শ্বাস

নিমেষেই হারিয়ে যায়।

ছুঁয়ে ফেলে সেই নদী,

যেখানে বিছানো

প্রিয় হৃদয়ের নরম মানচিত্র।

সবকিছু এত চুপিচুপি,

ঠিক বিকেলের মতো,

কোনো কথা নেই,

সংকেতও না,

শুধু ধীরে ধীরে

গভীর অন্ধকারে ডুবে যাওয়া।

 

তীব্র ভূমিকম্পের আগে

যেমন নীরবে ওঠে কম্পন,

তেমনই তার

কোমল, শান্ত স্বরের জাদু;

মৃদুমন্দ সুরে

তীব্রতার আবেশ জাগায়।

টেনে নেয় গহিনে,

নিরিবিলি গানের ভেতর,

মাতাল এক ঘরে ঘুমের

নীরবতা আমাকে শিখিয়ে দেয়,

কীভাবে চুপ করে

ভালোবাসতে হয়।

 

 

 বৃষ্টি

 

শূন্যস্থানে ভেসে শূন্যে মিলে যাওয়া

মেঘআত্মার গান প্রবল বৃষ্টি বাজায়,

বৃষ্টিসুর মধুর হতে হতে তেতো

বিস্বাদে মুখ কালো করে।

 

কালো লাল বুলিতে ডুবে মন

হেঁটে রেখে যায় চিহ্ন

আঁকাবাঁকা চিন্তা আঁকে রূপ,

তার ফেলে যাওয়া আত্মা নির্ঘুম

ঘুরে-ফিরে কাছে ডাকে; অথচ,

সেই ঘুমন্ত শরীর আর জাগলো না।

 

বৃষ্টি বিরহে প্রেমের জল দেখি না

মরুভূমি দাবদাহে।

বৃষ্টিতে আসে ঢল, হয়ে যায় বন্যা

বাতাসে, এরপর পৃথিবী মরুভূমি,

জলহীন হৃদয় চিরে ঠাঁই দাঁড়ায়ে;

সেই পুরাতন আর্তনাদে গলা ফাটে।

 

আফরোজা খানম তিথি, সাহিত্যজগতে যিনি ‘তিথি আফরোজ’ নামে পরিচিত, জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালে ৬ অক্টোবর , নওগাঁ জেলার বোয়ালিয়া গ্রামে। বৌদ্ধ বিহারের ইতিহাস বুকে লালন করে একদিকে ছোট যমুনা অন‍্য দিকে তুলসী গঙ্গা নদীর উদারতায় বড় হওয়া কবি তিথি আফরোজ নতুন সহস্রাব্দের প্রথম দশকের অন্যতম উল্লেখযোগ্য । আধুনিক বাংলা কবিতায় নিজস্ব স্বর ও ভাষারীতি নির্মাণ করেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি— ছন্দপতনের শব্দ, উড়ার কৌশল, তিথির ত্রিশ, The Blind God, তিথিতীর্থময়, Face Inside The Mask এবং The Flute of Fairy Flora। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে ঢাকা, কলকাতা, নেপাল, চায়না, লন্ডন, টরন্টো, বাকু, তাশখন্দ ও যুক্তরাষ্ট্রেরসহ নানা স্বনামধন্য সাহিত্যপত্র ও পত্রিকায়। তিথি আফরোজ ছোটকাগজ ‘ধূলিপথ’-এর সম্পাদক এবং বাংলাদেশের ছোটকাগজ আন্দোলনের একজন নিবেদিত সংগঠক। একইসঙ্গে তিনি নারী ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডের একজন সক্রিয় কর্মী। পেশাগত জীবনে তিনি বিদ্যুৎ উৎপাদন খাতে কাজ করার পর বর্তমানে Economic and Social Development Organization (NAUS)-এ কর্মরত। দেশ ও বিদেশের নানা সাহিত্য উৎসব ও কবিতা সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। কবিতার জন্য তিনি কবি জসীমউদ্দিন স্মৃতি পুরস্কার (২০১৬), প্রিয়বাসিনী বাংলাদেশ এওয়ার্ড এ ভূষিত হন। তিথি আফরোজ বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছেন তাঁর দুই কন্যা— রিদিকা ও কৃতিত্বা-কে নিয়ে।
Tags: কবিতাচাতালতিথি আফরোজ
Previous Post

কবিতা।। শিশির রাজন

Chatal

Chatal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
বাংলামটর, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: [email protected]

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In