Wednesday, April 15, 2026
  • Login
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ
No Result
View All Result
No Result
View All Result
Home কবিতা

কবিতা।। শিশির রাজন

Chatal by Chatal
April 15, 2026
in কবিতা
A A
0
কবিতা।। শিশির রাজন

নগরধ্যান-১২

 

বেগুনী সাইরেন পেরিয়ে অর্জুন-রথ

কৃষ্ণ-সারথীর বুকে শিহরণ তুলে শিবের ধ্যান

দ্রৌপদী বৈভবে সরোদ সুরের আয়ু

লালবৃত্তে পাপিষ্ট বধের আহ্বান।

 

এখানে গ্রাম ছিলো; গাঢ় শালবনের কুঠির

অন্তর বিহঙ্গ ছোঁয়ে যাওয়া পুষ্প তরলে

রমণীর সূর্য-স্নান।

 

যুগল অতলে মহাকালের লৌহ কবজ

নগর অভিযাত্রায় জেগে উঠুক বিনীদ্র মানুষ।

 

 

নগরধ্যান-১৩

 

লিথিয়ামের খোলসে রমনার নাগলিঙ্গম

মেয়েটির প্রাত ভ্রমণে কুয়াশার বিষন্ন বিকেল

শতকোটি পায়ের পরিমাপে

নগর হাঁটে- বিপনী বিতানের ফানুসে!

 

তবু এ শহরে আছে বটের সবুজ অনুরাগ

একান্ত কাঠের ব্যালকনী-

বাদামী রোদের ওয়াটার মার্ক

 

প্রিয়তমার ঠোঁটের গজলে মুগ্ধ নয়নতারা।

 

 

নগরধ্যান-১৪

 

গোধূলির বানানে নিশ্চিহ্ন গ্রামের নরম আদর

প্রেমিকার খোঁপায় বুনো ফুলের দীর্ঘশ্বাস

 

মরিচিকায় অস্পষ্ট ভাবের দর্শন! নদীর করতলে

যীশুর তপস্যায় পৃথিবী আবার শুদ্ধ হবে।

 

মানুষ একই নগর খেলনা

হাজার ক্লান্ত পথে- আয়নায় আঁকে

দীর্ঘ শিকড়ের অঙ্ক।

 

শহর মায়ায় ডুবে গেলে

হিরন্ময় হয়ে উঠে আত্মার যুগল-চিহ্ন!

 

শিশির রাজন– কবি। জন্ম ১৯৮৭ সালের  ১২ জানুয়ারি, রায়পুর,বারহাট্টা, নেত্রকোনা। গ্রামের সবুজে কাটে শৈশব ও কৈশোর। তারপর মগড়ার তীরবর্তী নেত্রকোনা শহরে নিরিবিলি পরিবেশে  নিরবেই বেড়ে  ওঠা। প্রকাশিত বই- রক্তে ভেজা গারো পাহাড় ( টংক আন্দোলনের ইতিহাস), ২০১৩, যতীন সরকারের জ্ঞানাশ্রম, ২০১৫, সবুজ সমুদ্রে নোঙর (কবিতা), ২০১৬,  জলভূগোল (কবিতা), ২০১৮, কার্নিশে ঝুলে রাজার শহর (কবিতা), ২০২১, ব্যাকড্রপে নগরধ্যান (কবিতা), ২০২২। বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকায় কর্মরত।
সম্পাদক–চাতাল।
Tags: কবিতাচাতালশিশির রাজন
Previous Post

কবিতা।। সিদ্ধার্থ অভিজিৎ

Chatal

Chatal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
বাংলামটর, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: [email protected]

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

No Result
View All Result
  • হোম
  • পরিচিতি
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • আলোকচিত্র
  • প্রতিবেদন
  • অনুবাদ সাহিত্য
  • বিশেষ আয়োজন
  • বিবিধ
  • কবি-লেখকবৃন্দ

© 2021 Chatalbd - Design & Developed By Developer Rejwan.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In